প্রকাশিত: ০১ অগাস্ট, ২০২৬ ০২:৩২:১৭
প্রজন্ম ডেস্ক: আগামী ২ আগস্ট ২০২৭ সালে সৌদি আরবে দেখা যাবে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। কয়েক মিনিটের জন্য দিনের আলো পুরোপুরি ঢেকে গিয়ে চারপাশে নেমে আসবে রাতের মতো অন্ধকার।
এ সময় তাপমাত্রা কিছুটা কমে যাবে, দিনের আকাশে দেখা যাবে তারা এবং দেখা যাবে সূর্যের বাইরের উজ্জ্বল আবরণ।
এটি সাধারণ কোনো সূর্যগ্রহণ নয়।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণগুলোর একটি। সৌদি আরবের ওপর দিয়ে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ অতিক্রম করেছিল ৭৫ বছরেরও বেশি আগে।
এ কারণে সৌদি মহাকাশ সংস্থা এটিকে শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
পূর্ণ সূর্যগ্রহণ ঘটে তখন, যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে এবং চাঁদ মাঝখানে থেকে সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেয়।
প্রকৃতির এক বিরল কাকতালীয় কারণে চাঁদ সূর্যের তুলনায় প্রায় ৪০০ গুণ ছোট হলেও পৃথিবীর প্রায় ৪০০ গুণ কাছাকাছি থাকায় আকাশে তাদের আকার প্রায় সমান দেখায়। ফলে নির্দিষ্ট অবস্থানে এলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে।
চাঁদের ছায়া পৃথিবীর ওপর খুবই সরু একটি পথে অগ্রসর হয়, যাকে ‘পূর্ণ গ্রহণের পথ’ বলা হয়। সাধারণত এই পথের প্রস্থ কয়েকশ কিলোমিটারের বেশি হয় না। এই পথের ভেতরে থাকা মানুষ পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পান, আর এর বাইরে থাকা এলাকাগুলো থেকে কেবল আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। এ কারণেই পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে পূর্ণ সূর্যগ্রহণ খুবই বিরল ঘটনা। গড়ে প্রতি প্রায় ১৮ মাসে পৃথিবীর কোথাও না কোথাও একটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে, কিন্তু একই স্থানে আবার তা ফিরে আসতে শতাব্দী লেগে যেতে পারে।
২০২৭ সালের এই পূর্ণ সূর্যগ্রহণে চাঁদের ছায়া প্রথমে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে অগ্রসর হবে। এরপর উত্তর আফ্রিকা ও মিসর অতিক্রম করে লোহিত সাগর পেরিয়ে সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে যাবে। পরে এটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাবে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌদি আরব ঠিক সেই সরু গ্রহণপথের নিচে অবস্থান করায় দেশটির মানুষ বিরল এই পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। এই কারণেই ৭৫ বছরেরও বেশি সময় পর আবারও সৌদি আরব এমন একটি ঐতিহাসিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে।
সূত্র: গালফ নিউজ
জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল
আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম
ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা
‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী
গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক
সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
রাজধানীতে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ